নিয়ম মেনে পার্টি অফিসে অনুব্রত, দেখা নেই ভিড়ের, মুখে নেই হাসিও
ঋতভাষ চট্টোপাধ্যায়
রাজ্যে পট পরিবর্তন হয়েছে। পদ্মঝড়ের সামনে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল। বীরভূমেও একই ছবি। জেলার ১১টি আসনের মধ্যে ৫টি আসনেই জিতেছে বিজেপি। গত বিধানসভা নির্বাচনে সেই সংখ্যা ছিল মাত্র ১। তৃণমূলের এমন দশার পরেও নিয়ম মেনে বোলপুরে তৃণমূলে পার্টি অফিসে গিয়ে বসলেন বীরভূম তৃণমূলের দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। বুধবার দেখা গেল ঠিক আগের মতোই দুপুর সাড়ে তিনটে নাগাদ দলীয় অফিসে গেলেন তিনি। সঙ্গে ছিল রাজ্য পুলিশের ২টি গাড়ি। তবে এ দিন, সেই অফিসে কর্মীদের সংখ্যা ছিল হাতে গোনা। তার চেয়ে বেশি ছিল অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষীর সংখ্যা।