এগিয়ে থাকলেও পিএসজির চিন্তায় কেন–ওলিজ়েরা - 24 Ghanta Bangla News
Home

এগিয়ে থাকলেও পিএসজির চিন্তায় কেন–ওলিজ়েরা

Spread the love

এই সময়: কয়েক বছর আগে হলেও এই দুই ক্লাবের ম্যাচ নিয়ে বেশি নিউজ়প্রিন্ট খরচ হতো না। কিন্তু নতুন যুগের প্যারিস সাঁ জামাঁ অন্য পর্যায়ের।

গতবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা এই মরশুমে সেই দাপুটে ফর্মে ছিলেন না। কিন্তু বড় ম্যাচে লুইস এনরিকের টিম যে কতটা সাঙ্ঘাতিক হতে পারে, তা টের পেয়েছে খোদ বায়ার্নই। সেমিফাইনালের প্রথম লেগে ৫–৪ এগিয়ে পিএসজি। যদিও এ বার ঘরের মাঠে খেলবে বায়ার্ন, তবু পিএসজি–র বাধা অতিক্রম করা বড় চ্যালেঞ্জ হতে চলেছে বায়ার্নের জন্য।

প্রথম লেগে যে ‘ওপেন ম্যাচ’ হয়েছে, অনেক বিশেষজ্ঞ মনে করছেন, দ্বিতীয় লেগেও সে রকম হওয়ার সম্ভাবনা কম। অনেকে মনে করছেন, ডিফেন্স শক্তিশালী রেখেই মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারিনায় নামবে দুই টিম।

বায়ার্ন অবশ্য এই মরশুমে বাস্তবিকই গোলমেশিন। বুন্দেশলিগায় ৩২ ম্যাচে ১১৬টি গোল করেছে বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগে তারা গোল করেছে ৪২টি। হ্যারি কেন অবশ্যই সেরা স্কোরার। শুধু বুন্দেশলিগাতেই ৩৩টি গোল করেছেন তিনি। লুইস দিয়াস, মাইকেল ওলিজ়ের সঙ্গে কেনের পার্টনারশিপ ভয় ধরিয়েছে প্রতিপক্ষদের মধ্যে। এ বছরে ওলিজ়ের যা ফর্ম তাতে অনেকে মনে করছেন, বিশ্বকাপে এমবাপের চেয়েও ফ্রান্সের বড় ভরসা হতে চলেছেন তিনি। এনরিকের ডিফেন্সিভ স্ট্র্যাটেজি বড় ভূমিকা নিতে চলেছে দ্বিতীয় লেগে। এই স্ট্র্যাটেজি ফেল করা মানে এক গোলের ঘাটতি পূরণ করে বায়ার্নের ফাইনালে যাওয়ার সম্ভাবনা।

প্যারিসের টিমের হয়ে গত সপ্তাহে দারুণ ছন্দে ছিলেন উসমান দেম্বেলে। শনিবার লিগের ম্যাচেও বিশ্রাম পেয়েছেন। তাঁর সঙ্গে দুয়ে–কাভারাতস্কেলিয়ার তালমিল কতটা ভালো হয় তার উপর নির্ভর করবে পিএসজির সম্ভাবনা। পিএসজির সৌভাগ্য, ভিতিনিয়া ফর্মে ফিরেছেন। সেই সঙ্গে ছন্দে জোয়াও নেভেস। শুধু চিন্তা থাকবে নুনো মেন্দেসকে নিয়ে। প্রথম লেগে তাঁকে বারবার চাপে ফেলেছেন ওলিজ়ে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *