'শতদীপ মাকে মারতে এসেছিল', পিয়ার পদত্যাগ দাবি কাণ্ডে মুখ খুললেন বনি - Bengali News | Bony Sengupta talks about the recent problem in Eimpa - 24 Ghanta Bangla News
Home

‘শতদীপ মাকে মারতে এসেছিল’, পিয়ার পদত্যাগ দাবি কাণ্ডে মুখ খুললেন বনি – Bengali News | Bony Sengupta talks about the recent problem in Eimpa

Spread the love

বাংলায় গেরুয়া ঝড় বইছে। ইমপা-র সভাপতি পিয়া সেনগুপ্তর পদত্যাগ দাবি করেছেন কিছু সদস্য। আজ দুপুর ২.৩০ মিনিটে তাঁরা ইমপা পৌঁছাবেন প্রতিবাদ জানিয়ে নতুন কমিটি গঠনের লক্ষ্যে। ইমপা-র কাজের বিরুদ্ধে বৌবাজার থানায় হয়েছে মামলা। দুর্নীতি, স্বজনপোষণ ইত্যাদির অভিযোগ উঠেছে। অন্যদিকে পিয়া সেনগুপ্ত ইমপা-তে ঢুকে ঝামেলা করার কারণে, কিছু সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

পিয়া সেনগুপ্তর ছেলে বনি সেনগুপ্ত এবার মুখ খুললেন। TV9 বাংলাকে তিনি বললেন, ”ইমপা একটা অরাজনৈতিক কমিটি। সেখানে কেউ পরিবর্তন চাইতে পারেন। তার জন্য আবার নির্বাচন হতে হবে। এভাবে অফিসে ঢুকে আবির ছড়িয়ে উচ্ছাস করার ব্যাপারটা অদ্ভুত। শতদীপ সাহাকে দেখলাম, অভিযোগ করছেন। ও আমার মাকে মারতে এসেছিল। আমারই বন্ধু। আমার সঙ্গে ক্রিকেট খেলে। সিসিএল খেলার সময়ে নাম তোলার জন্য একটা ফুটেজ দরকার ছিল ওঁর। আমার মাকে তখন ফোন করেছিল। মা পুরোপুরি সহযোগিতা করেছে। আমার একটাই কথা, সব কিছুর মধ্যে সৌজন্য থাকা দরকার।”

সদস্য পদ রিনিউ করানোর জন্য টাকা চাওয়া হয়, এরকম অভিযোগ যেমন উঠেছে পিয়া সেনগুপ্তর বিরুদ্ধে, তেমনই বনিকে ছবিতে নেওয়ার জন্য পিয়া চাপ দেন, সেই অভিযোগ…বনি বললেন, ”আমাকে মা যদি ছবি পাইয়ে দিতে পারত, তা হলে রোজ শুটিং করতাম। সবাই আমাকে ছবিতে নিত। সেরকম তো কিছু নয়।” বনি এ কথাও খোলসা করলেন, আজ ইমপা-তে মায়ের সঙ্গে পৌঁছে যাবেন তিনি।

কেন ইমপা-র সব মিটিংয়ে স্বরূপ বিশ্বাস থাকতেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন। টলিপাড়ার স্ক্রিনিং কমিটিতে কেন স্বরূপ বিশ্বাস থাকতেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন, ইমপা-র কিছু সদস্য। এই পরিস্থিতিতে আজ কী হয়, তা দেখার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *