ছিল বড় ফন্দি, বিজেপি কর্মী খুনে কীভাবে গ্রেফতার তৃণমূল নেতা? – Bengali News | TMC Leader Arrested for allegedly in connection with BJP Worker killed in New Town
বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। ধরা পড়লেন নিউটাউনের তৃণমূল নেতা কমল মণ্ডল-সহ গ্রেফতার ৪। সীমান্তবর্তী এলাকা বনগাঁ গোপালনগর কল্যাণপুর এলাকা থেকে তৃণমূল নেতাকে গ্রেফতার করে টেকনো সিটি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশে চম্পট দেওয়ার ফন্দি এঁটেছিলেন তৃণমূল নেতা। সীমান্ত এলাকা গোপালনগর থেকে ভোর রাতে কমল মণ্ডলকে গ্রেফতার করে টেকনো সিটি থানার পুলিশ। তাঁর সঙ্গে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।