“ওরা যা করেছে আপনারা করবেন না”, কর্মীদের শান্ত থাকার পাঠ শুভেন্দুর - 24 Ghanta Bangla News
Home

“ওরা যা করেছে আপনারা করবেন না”, কর্মীদের শান্ত থাকার পাঠ শুভেন্দুর

Spread the love

নন্দীগ্রাম: বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর এবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে শান্তির বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। বুধবার নন্দীগ্রাম থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, কেউ যেন আইন হাতে তুলে না …

নন্দীগ্রাম: বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর এবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে শান্তির বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। বুধবার নন্দীগ্রাম থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, কেউ যেন আইন হাতে তুলে না নেন। বিরোধীদের ওপর প্রতিহিংসা না দেখিয়ে বরং ‘ধৈর্য’ ও ‘সহ্য’, এই দুই মন্ত্রকে পাথেয় করার পরামর্শ দিয়েছেন তিনি। (Suvendu Adhikari urges BJP workers to maintain peace)

বর্তমানে পুলিশের কড়াকড়ি ও শান্তিশৃঙ্খলার কথা মাথায় রেখে শুভেন্দু নির্দেশ দিয়েছেন যে, আগামী দুই-তিন দিন কেউ যেন বিজয়মিছিল না করেন। আগামী ৯ তারিখের পর পুলিশের অনুমতি নিয়েই তবেই মিছিল করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, তৃণমূলের কোনও দলীয় কার্যালয়ে হাত না দেওয়ার জন্যও কর্মীদের কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু।

মামলা পুনর্মূল্যায়নের হুঁশিয়ারি

শান্তির বার্তা দিলেও প্রাক্তন সরকারের আমলে হওয়া মামলাগুলি নিয়ে কড়া অবস্থান নিয়েছেন শুভেন্দু। তিনি আশ্বাস দিয়েছেন যে, আসন্ন বিজেপি সরকার ‘ভারতীয় ন্যায় সংহিতা’ (BNS) অনুযায়ী আগের আমলের প্রতিটি মামলা পুনরায় খতিয়ে দেখবে এবং আইনানুগ ব্যবস্থা নেবে।

উন্নয়নের অঙ্গীকার

নন্দীগ্রামের জন্য একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন এই হেভিওয়েট নেতা। নতুন ইংরেজি মাধ্যম স্কুল, আইটিআই কলেজ এবং কৃষিক্ষেত্রে বছরে দু’বার ধান চাষের উপযোগী পরিকাঠামো তৈরির কথা বলেছেন তিনি। তাঁর দাবি, বিজেপি এমন কাজ করবে যে মানুষ আগামী ১০০ বছর তাঁদেরই ক্ষমতায় রাখবে।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *