জাহাঙ্গিরের ফলতার কার্যালয়ে ভাঙচুর, তিনি কোথায়?
১৫ বছরের মাথায় রাজ্যে আবার পালাবদল। ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বাংলা এখন পদ্মময়। বিজেপির বাংলা জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফলতার তৃণমূল প্রার্থীর কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল। ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালানোর অভিযোগ উঠল ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের দলীয় কার্যালয়ে। কিন্তু প্রশ্ন, এত কিছু চলছে, জাহাঙ্গির খান কোথায়? যাঁকে নিয়ে দ্বিতীয় দফার ভোটের আগে থেকে বঙ্গ রাজনীতিতে তোলপাড় চলছে।