জলন্ধরে BSF সদর দপ্তরের বাইরে স্কুটারে বিস্ফোরণ
কী বলছে পুলিশ?
জলন্ধরের পুলিশ কমিশনার ধনপ্রীত কওর রনধাওয়া জানিয়েছেন, ইতিমধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, এই ঘটনার পিছনে কোনও বড় মাপের ষড়যন্ত্র বা নাশকতার ছক ছিল না। পুলিশ কমিশনার বলেন, ‘ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখতে BSF-এর একটি বিশেষ দল আমাদের ফরেনসিক বিশেষজ্ঞদের সঙ্গে যৌথ ভাবে কাজ করছে। স্কুটারের মালিককে চিহ্নিত করে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’