TMC Worker Death: বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় তৃণমূলকর্মীর দেহ উদ্ধার - Bengali News | TMC worker died body found near Beleghata home on the Election Result day - 24 Ghanta Bangla News
Home

TMC Worker Death: বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় তৃণমূলকর্মীর দেহ উদ্ধার – Bengali News | TMC worker died body found near Beleghata home on the Election Result day

Spread the love

মৃত তৃণমূলকর্মী বিশ্বজিৎ পট্টনায়কImage Credit: TV9 Bangla

বেলেঘাটা: ভোটের ফল প্রকাশের দিনই এক তৃণমূলকর্মীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল খাস কলকাতায়। বেলেঘাটায় (Beleghata) বাড়ির বাইরে এক কর্মীর দেহ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। মৃত যুবকের নাম বিশ্বজিৎ পট্টানায়ক। তিনি তৃণমূলের বুথ এজেন্ট (TMC Agent) ছিলেন বলে জানা গিয়েছে। মৃতের পরিবার জানিয়েছে, গণনার দিন সারাদিন বাড়িতেই ছিলেন ওই যুবক, এরপর সন্ধ্যায় তাঁর দেহ উদ্ধার হয়।

ঠিক কী ঘটেছিল?

মৃত যুবকের বোন জানান, তাঁর দাদাকে সবাই বাড়ি থেকে বেরতে নিষেধ করেছিল, তাই তিনি বাড়িতেই ছিলেন সারাদিন। পরে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ একটা ফোন আসে। বেরিয়ে যান বিশ্বজিৎ। এরপর থেকে আর কেউ তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারেননি।

পরে পরিবারের সদস্যরা বাইরে খুঁজতে গিয়ে দেখেন, দরজাটা ভাঙা, আর তার কাছেই রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বিশ্বজিৎ। তাঁর পকেটে যে ফোনটা পাওয়া গিয়েছে সেটাও ভাঙা। পুলিশের কাছে ফোন জমা আছে। বেলেঘাটা থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে।

কার বিরুদ্ধে অভিযোগ?

পরিবারের তরফে জানানো হয়েছে, বরাবরই তৃণমূলের কর্মী হিসেবে কাজ করেন তাঁরা। তাই পরিবারের অনুমান রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে তাঁকে। তবে কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *