IPL 2026 Highlights, LSG vs MI : টানা ৫ হার লখনৌয়ের, দুরন্ত কামব্যাক করলেন রোহিত! - Bengali News | Mumbai Indians Beat LSG by 6 Wickets; Rohit Sharma Scores 84 on Injury Comeback - 24 Ghanta Bangla News
Home

IPL 2026 Highlights, LSG vs MI : টানা ৫ হার লখনৌয়ের, দুরন্ত কামব্যাক করলেন রোহিত! – Bengali News | Mumbai Indians Beat LSG by 6 Wickets; Rohit Sharma Scores 84 on Injury Comeback

Spread the love

কলকাতা : তিনি এতদিন মাঠেই ছিলেন না। খেলেন নি শেষ ৫ ম্যাচে। চোটের কারণে ঐচ্ছিক প্র্যাকটিস করছিলেন বেশ কিছুদিন ধরে। প্র্যাকটিস চললেও মাঠে নামেননি তিনি। তবে অবশেষে মাঠে ফিরলেন এবং প্রমান করলেন, কেন তাঁর নাম রো’সুপারহিট’ শর্মা (Rohit Sharma)।

গতকাল লখনৌ সুপারজায়ান্টসদের (Lucknow Supergiants) বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই (Mumbai Indians)। শুরু থেকেই আক্রমণ করা শুরু করেছিলেন লখনৌয়ের ব্যাটার মিচেল মার্শ (৪৪)। দুরন্ত ইনিংস খেললেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। ২১ বলে ৬৩ রানের ইনিংস খেললেন পুরান। মাত্র ১০ বলে ১৫ রান করেই আউট হয়ে যান অধিনয়ক ঋষভ পন্থ। আইডেন মারক্র্যাম ২৫ বলে ৩১ ও হিম্মত সিংয়ের ৩১ বলে ৪০ রানের ইনিংসের বদান্যতায় ২০ ওভারে ২২৮ রান তোলে লখনৌ। গতকালও উইকেট পেলেন না বুমরা। ৪ ওভার বল করে ৪৫ রান দিলেন তিনি। মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট পেলেন কর্বিন বশ। ৪ ওভারে ৫০ রান দিয়েছেন মুম্বইয়ের গজনফর।

বিপক্ষে লখনৌ। লক্ষ্য ২২৯ রানের পাহাড়। সেই পাহাড়ের সামনে একটুও চমকে গেলেন না রোহিত। ৪৪ বলে ৮৪ রানের ইনিংস খেললেন ‘হিটম্যান’, যাতে ছিল ৬ চার ও ৭ ছক্কা। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন ওপেনার রায়ান রিকলটন। ৩২ বলে ৮৩ রানের ইনিংস এল রায়ানের ব্যাট থেকে। তাঁদের দাপটেই একপ্রকার জয় নিশ্চিত হয়ে গিয়েছিল মুম্বইয়ের। ১১ ওভারের মাথায় প্রথম উইকেট পড়ল মুম্বইয়ের। স্কোরবোর্ডে তখন ১৪৩ রান। গতকাল ক্যাপ্টেন ছিলেন সূর্যকুমার যাদব। তাঁর ব্যাট কালকেও ব্যর্থ (১২)। এই আইপিএলে যেন একদমই চলছে না সূর্যের ব্যাট। ৮ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় পেল মুম্বই।

জিতলেও চাপ রইল মুম্বই শিবিরে। গতকাল ৩টে নো বল করলেন বুমরা। পিঠের চোটের কারণে খেললেন না হার্দিক। এই মুহূর্তে ১০ ম্যাচে ৩ জয় ও ৭ হার নিয়ে পয়েন্টস টেবিলের ৯ নম্বরে মুম্বই ইন্ডিয়ান্স। উল্টোদিকে টানা ৫ ম্যাচ হেরে প্লে-অফের দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে লখনৌ। ৯ ম্যাচ খেলে ২ জয় পেয়েছে লখনৌ। মুম্বইকে শেষ চারে যেতে হলে যেমন আগামী ৪ ম্যাচেই জিততে হবে বড় ব্যবধানে, তেমনই বাকি দলের পয়েন্ট নষ্টের আশা করতে হবে মুম্বইকে। নাহলে, এই আইপিএল যাত্রা এবারের মতোই শেষ পল্টনদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *