লক্ষ্মীর ভাণ্ডার আর ম্যাজিক দেখাল না তৃণমূলের পক্ষে - 24 Ghanta Bangla News
Home

লক্ষ্মীর ভাণ্ডার আর ম্যাজিক দেখাল না তৃণমূলের পক্ষে

Spread the love

এই প্রশ্নটা সোমবার দুপুর গড়াতেই উঁকি দিতে শুরু করেছে রাজনৈতিক মহলে। কেননা, মহিলা ভোটব্যাঙ্কে অতীতে বরাবর স্পষ্ট এগিয়ে থেকেও এ বারের ভোটে শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে পারল না ঘাসফুল শিবির। এ বারের নির্বাচনে মহিলাদেরও স্পষ্ট সমর্থন যে পেয়েছে গেরুয়া শিবির, তাতে বিশেষ সন্দেহ নেই। রাজনৈতিক বিশ্লেষকদের তাই ভাবাচ্ছে— গত পাঁচ বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের শুরুতে ৫০০, তার পর ২০২৪ থেকে ১,০০০ এবং অতি সম্প্রতি ১,৫০০ টাকায় অভ্যস্ত হয়ে যাওয়া বাংলার রমনীকুল কি পদ্ম শিবিরের প্রস্তাবিত অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকার দিকে চেয়েই মুখ ফেরালেন তৃণমূলের থেকে! যদিও ভোট পরবর্তী পরিসংখ্যান বিশ্লেষণের পরেই সেই প্রশ্নের উত্তর মিলবে পরিষ্কার করে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *