ফুজাইরাহতে হামলায় আহত ৩ ভারতীয়, নিন্দা প্রধানমন্ত্রীর
পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরাহ অঞ্চলে ড্রোন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এই হামলায় তিনজন ভারতীয় নাগরিক আহত হওয়ার পর বিষয়টি আন্তর্জাতিক স্তরেও গুরুত্ব পেয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে ঘটনার নিন্দায় বিবৃতি জারি হওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ঘটনা প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন— সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ স্ট্রাকচার লক্ষ্য করে হামলা ‘একেবারেই গ্রহণযোগ্য নয়’।