ক্ষোভ সামলে জয় পেলেন পরিতোষরা, স্বপ্নভঙ্গ স্বপ্নার - 24 Ghanta Bangla News
Home

ক্ষোভ সামলে জয় পেলেন পরিতোষরা, স্বপ্নভঙ্গ স্বপ্নার

Spread the love

বালুরঘাটের বিদ্যুৎকুমার রায়ের ক্ষেত্রেও একই ছবি দেখা গিয়েছিল। তিনি দলে যোগদান করার পরেই টিকিট পেয়ে যান। তাঁকে বিদায়ী বিধায়ক, অর্থনীতিবিদ অশোককুমার লাহিড়ির জায়গায় প্রার্থী করা হয়। পেশায় আইনজীবী বিদ্যুতের বিরুদ্ধে দলের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়। দীর্ঘদিনের কর্মী সুশীল মার্ডি দল ছেড়ে দাঁড়িয়ে পড়েন নির্দল হিসেবে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের এলাকায় এই ‘বিদ্রোহ’ গেরুয়া শিবিরকে অস্বস্তিতে ফেলেছিল। তবে বিদ্যুৎকে বিপদে ফেলতে পারেননি সুশীল। সহজেই তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষকে হারিয়ে দিয়েছেন তিনি। বিদ্যুৎ বলেন, ‘মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছিল, তাতে আত্মবিশ্বাসী ছিলাম। তবে এত ভোট পাব ভাবিনি।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *