৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির ভ্রুকুটি - 24 Ghanta Bangla News
Home

৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির ভ্রুকুটি

Spread the love

কলকাতা: সাতসকালেই মেঘলা আকাশ আর দফায় দফায় বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়তে পারে …

কলকাতা: সাতসকালেই মেঘলা আকাশ আর দফায় দফায় বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। মঙ্গলবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ৩২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। তবে কেবল বৃষ্টি নয়, সেই সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে। (Kolkata rain forecast today with thunderstorm)

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, নদীয়া ও উত্তর ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝড়ের সময় হাওয়ার গতিবেগ কোথাও ৬০ কিলোমিটার আবার কোথাও ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

পিছিয়ে নেই উত্তরবঙ্গও। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরের সব জেলাতেই বৃষ্টির দাপট বাড়বে। বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া জনজীবনকে কিছুটা বিপর্যস্ত করতে পারে।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *