৩০ বছরের বিধায়কের হার ৩০ হাজারেরও বেশি ভোটে - 24 Ghanta Bangla News
Home

৩০ বছরের বিধায়কের হার ৩০ হাজারেরও বেশি ভোটে

Spread the love

অভ্র বন্দ্যোপাধ্যায়, কাটোয়া

কাটোয়ার টানা ৩০ বছরের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে ৩০ হাজারের বেশি ভোটে (৩৫,০৬৬) হারতে হলো বিজেপির কৃষ্ণ ঘোষের কাছে। চরম প্রতিকূল সময়েও নিজের গড় ধরে রাখতে সক্ষম প্রবীণ নেতা রবীন্দ্রনাথ স্বপ্নেও কল্পনা করনেনি এই পরাজয়। ভোটের ময়দানে একপ্রকার নতুন কৃষ্ণ ঘোষের কাছে এই হার লজ্জাজনক বলে মানছেন নিজেও।

এ দিন রবীন্দ্রনাথ বলেন, ‘এত মার্জিনে হার লজ্জারই। এটা সব হিসেবের বাইরে।’ ভোটের প্রচারে এই ফল হতে পাড়ে তার বিন্দুমাত্র আভাস তিনি পাননি বলেও জানিয়েছেন। তাঁর দাবি, ‘এই ব্যবধানের পিছনে ইভিএমের কারচুপি থাকতে পারে।’ জয়ের পরে বিজেপি অশান্তি করছে বলেও অভিযোগ রবীন্দ্রনাথের। তাঁর এই ব্যাপক হারের পিছনে তাঁরই কিছু অনুগামী দায়ী বলেও মনে করছেন অনেকে।

এ দিকে, পদ্ম-প্রার্থীর বক্তব্য, ‘ছ’বার হয়তো উনি কাটোয়ার জন্য যা করার করতে পারেননি, মানুষ মনে করেছেন পরিবর্তন দরকার, তাই পরিবর্তন হয়েছে।’ রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের এক অনুগামী বলেন, ‘দাদা যতদিন ছিলেন, কাটোয়া জুড়ে শান্তি ছিল, সেই শান্তি বজায় থাকুক এটাই চাই।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *