নিজের গড় নন্দীগ্রামে অনায়াস জয় শুভেন্দুর
সোমবার সন্ধেয় কিছু এলাকার দোকানপাট বন্ধ ছিল। নন্দীগ্রাম, তেরোপেখ্যা, আমদাবাদ, চৌরঙ্গি বাজারে কিছু দোকান খুলেছে। অভিযোগ, ২০২১-এ রাজ্যে ক্ষমতায় ফিরে চিল্লাগ্রাম, সাত নম্বর জালপাইয়ের একাংশ, সরস্বতী বাজারে তাণ্ডব চালিয়েছিল তৃণমূল। পাল্টা ‘মার’-এর আশঙ্কায় তৃণমূল কর্মীরা। স্থানীয় গড়চক্রবেড়িয়ার আব্দুল হামিদের কথায়, ‘আমরা বরাবর তৃণমূলে। হামলার ভয় পাচ্ছেন আমার মতো অনেকেই।’ নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান বলছেন, ‘আমাদের কিছু ভুল তো ছিল। তাই, পবিত্র করকে হারতে হলো।’