দুই অভিজিৎ-কে হারিয়ে ময়ূরেশ্বরে জয়ী দুধকুমার ও দেবাশিস
এই সময়, ময়ূরেশ্বর: দুই অভিজিৎ-কে হারিয়ে জয়ী ময়ূরেশ্বরের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল এবং লাভপুরের দেবাশিস ওঝা ওরফে হাঁকু। দুধকুমার হারালেন দু’বারের বিধায়ক অভিজিৎ রায়কে আর হাঁকুর কাছে হার মানতে হলো তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা কোর কমিটির অন্যতম সদস্য অভিজিৎ সিংহকে। দুই বিজেপি প্রার্থীই এই প্রথম বিধানসভায় পা রাখতে চলেছেন।