স্ত্রীর ভিডিয়ো নিয়ে ব্ল্যাকমেল, প্রেমিকাকে খুন করে গ্রেপ্তার স্বামী
পুলিশ সূত্রে খবর, শনিবার উদ্ধার হয়েছিল গুলফাসানের (৩৫) দেহ। তাঁর গলা কাটা ছিল। শরীরে ছিল একাধিক আঘাতের চিহ্ন। ওই নৃশংস খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সোনুকে। রবিবার গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, বিবাহ-বহির্ভূত সম্পর্কের (extra martial relationship) জেরেই এই খুনের ঘটনা। জিজ্ঞাসাবাদে সোনু নিজের অপরাধ স্বীকার করেছেন বলেও দাবি পুলিশের।