প্রথম ভোটেই ‘সুপারহিট’! বিজয়ের মতোই অভিষেকে ম্যাজিক দেখিয়েছে আর কারা?
আন্দোলন থেকে সোজা মসনদে
দক্ষিণে না হয় বারংবার তারকা-জাদু কাজ করেছে। এর বাইরে, প্রবল জনআন্দোলন থেকে উঠে এসে প্রথম ভোটেই চমকে দেওয়ার নজিরও রয়েছে।
দুর্নীতিবিরোধী আন্দোলন থেকে জন্ম নেওয়া অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বা AAP ২০১৩ সালে তাদের প্রথম নির্বাচনেই দিল্লিতে ২৮টি আসন জিতে সংখ্যালঘু সরকার গড়েছিল।
একই ভাবে অসম চুক্তির পরে, ১৯৮৫ সালে গঠিত অসম গণ পরিষদ বা AGP মাত্র কয়েক মাসের ব্যবধানে প্রথমবার নির্বাচনে লড়েই সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং প্রফুল্ল কুমার মোহন্ত মুখ্যমন্ত্রী হয়েছিলেন।