Purba Medinipur Assembly: আগেই বলেছিলেন হারাবেন, শুভেন্দুর জেলায় পুরো শূন্য হয়ে গেল তৃণমূল - Bengali News | In Purba Medinipur TMC did not got Any Seat - 24 Ghanta Bangla News
Home

Purba Medinipur Assembly: আগেই বলেছিলেন হারাবেন, শুভেন্দুর জেলায় পুরো শূন্য হয়ে গেল তৃণমূল – Bengali News | In Purba Medinipur TMC did not got Any Seat

Spread the love

পূর্ব মেদিনীপুর: ‘পূর্ব মেদিনীপুরে ১৬-তে ১৬ হবেই’ এখান থেকে জিতবে বিজেপি (BJP)। শূন্য হবে তৃণমূল (TMC)। এই পূর্বাভাস আগেই দিয়েছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সোমবার ভোট গণনার দিন দেখা গেল ঠিক তেমনটাই হল। শুভেন্দুর জেলায় কার্যত শূন্য হয়ে গেল তৃণমূল (TMC)।

এক সময় তৃণমূলের আন্দোলনের পীঠস্থান ছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। শুধু নন্দীগ্রাম বলা ভুল, গোটা জেলায় উড়েছিল সবুজ আবির। একুশের ভোটেও কিন্তু তৃণমূলের ভাল ফল ছিল। তবে এবার একদম নিশ্চিহ্ন। বলা চলে সাফ। অখিল গিরির মতো প্রবীণ নেতারা হেরেছেন ভোটে। জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী।

এক নজরে দেখে নিন কে কে-কোথায় কোথায় জিতলেন?  

 ১.  পূর্ব মেদিনীপুর (১৬)  তমলুক  হরেকৃষ্ণ বেরা  বিজেপি
 ২.    পাঁশকুড়া পূর্ব   সুব্রত মাইতি  বিজেপি
 ৩.    পাঁশকুড়া পশ্চিম  সিন্টু সেনাপতি  বিজেপি
 ৪.    ময়না  অশোক দিন্দা  বিজেপি
 ৫.    নন্দকুমার  নির্মল খাঁড়া  বিজেপি
৬.   মহিষাদল  সুভাষচন্দ্র পাঁজা  বিজেপি
৭.   হলদিয়া  প্রদীপ কুমার বিজলী  বিজেপি
৮.   নন্দীগ্রাম  শুভেন্দু অধিকারী  বিজেপি
৯.   চণ্ডীপুর  পীযূষকান্তি দাস  বিজেপি
১০.   পটাশপুর  তপন মাইতি  বিজেপি
১১.   কাঁথি উত্তর  সুমিতা সিনহা  বিজেপি
১২.   ভগবানপুর  শান্তনু প্রামাণিক  বিজেপি
১৩.   খেজুরি  সুব্রত পাইক  বিজেপি
১৪.   কাঁথি দক্ষিণ  অরূপ কুমার দাস  বিজেপি
১৫.   রামনগর  চন্দ্রশেখর মণ্ডল  বিজেপি
১৬.   এগরা  দিব্যেন্দু অধিকারী  বিজেপি

তবে শুধু নন্দীগ্রাম নয়, ভবানীপুরেও জিতেছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ দুটি আসন থেকে জিতেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *