Panskura Election Results 2026 LIVE: মুখ বদলে কি পাঁশকুড়া পূর্ব ধরে রাখতে পারবে তৃণমূল? - Bengali News | Panskura Purba Election Results 2026 live counting and updates in bengali on West Bengal Assembly Poll Mla Winner Tmc Bjp Congress Cpim Latest News Today - 24 Ghanta Bangla News
Home

Panskura Election Results 2026 LIVE: মুখ বদলে কি পাঁশকুড়া পূর্ব ধরে রাখতে পারবে তৃণমূল? – Bengali News | Panskura Purba Election Results 2026 live counting and updates in bengali on West Bengal Assembly Poll Mla Winner Tmc Bjp Congress Cpim Latest News Today

Spread the love


পাঁশকুড়া পূর্ব:  পূর্ব মেদিনীপুর ২০৪ নম্বর বিধানসভা কেন্দ্র পাঁশকুড়া পূর্ব পশ্চিমবঙ্গ রাজনীতির এক গুরুত্বপূর্ণ এলাকা। এটি তমলুক লোকসভা কেন্দ্রের এবং সম্পূর্ণ কোলাঘাট ব্লক নিয়ে তৈরি। এই কেন্দ্রের ইতিহাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৫১ সালে এটি পাঁশকুড়া উত্তর ও দক্ষিণ নামে পরিচিত ছিল। পরবর্তীতে ১৯৬৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত ভারতের কমিউনিস্ট পার্টি (CPI)-র প্রবাদপ্রতিম নেত্রী গীতা মুখোপাধ্যায় এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। ১৯৭৭ সালে জনতা পার্টির স্বদেশ রঞ্জন মাজি জয়ী হয়েছিলেন। ১৯৯০-এর দশক থেকে এই কেন্দ্রে মূলত লড়াই সীমাবদ্ধ ছিল সিপিআই(এম) এবং তৃণমূলের মধ্যে।

বিদায়ী বিধায়ক হলেন তৃণমূল কংগ্রেসের বিপ্লব রায় চৌধুরী, যিনি ২০২১ সালের নির্বাচনে জয়লাভ করেন। এর আগে তিনি ২০০১ এবং ২০১১ সালেও এই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ২০১৬ সালে অবশ্য এই কেন্দ্রে সিপিআই(এম)-এর শেখ ইব্রাহিম আলি জয়ী হয়েছিলেন।

পাঁশকুড়া পূর্বে বরাবরই ভোটদানের হার অত্যন্ত বেশি থাকে (প্রায় ৮৮%)। রাজনৈতিকভাবে এটি একটি অত্যন্ত সচেতন এলাকা হিসেবে পরিচিত। ২০২১ সালে তৃণমূলের বিপ্লব রায় চৌধুরী এই আসনটি পুনরুদ্ধার করেন।

এবার লড়াই কাদের মধ্যে?

তৃণমূল কংগ্রেস: অসীম মাঝি, তিনি কোলাঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি

সিপিএম: ইব্রাহিম আলি

বিজেপি (BJP): সুব্রত মাইতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *