BJP Celebration: বাংলার ট্রেন্ড দেখেই দিল্লিতে বিজেপির সদর দফতরে ঝালমুড়ি বিলি, দেখুন সেই ছবি
সকাল থেকেই উচ্ছ্বাসের ছবি দেখা গেল দিল্লিতে বিজেপির সদর দফতরে। ব্যান্ড পার্টি আনা হয়েছে অফিসের সামনে।
কোথাও মিষ্টি খাওয়ানো হচ্ছে, কোথাও ঝালমুড়ি খাওয়ানো হচ্ছে। মোদীর কাটআউট হাতে আবীর মাখছেন বিজেপি কর্মীরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার পশ্চিমবঙ্গে এসেছেন ভোট প্রচারে। কর্মীদের মনোবল বাড়াতে বারবার বার্তা দিয়েছেন তাঁরা।
বিজেপি অফিসের সামনে ফাটছে বাজি। এখনও বেশ কয়েক রাউন্ড গণনা বাকি, তার আগেই বাজি ফাটানোর ছবি দেখা যাচ্ছে দলীয় দফতরে।
আজ সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হবেন। বক্তব্য রাখবেন তিনি। ইতিমধ্যেই সেই মঞ্চ তৈরি করা হয়ে গিয়েছে।
রাজ্যে একাধিক হেভিওয়েট মন্ত্রী ও বিধায়ক পিছিয়ে পড়েছেন। গণনা বাকি থাকলেও বেশ কিছু আসনে বিজেপি প্রার্থীরা মার্জিন অনেকটা বাড়িয়ে ফেলেছে।
২০২১-এ সহজ জয় পেয়েছিল তৃণমূল। ২০২৪-এও বিজেপির তেমন কোনও প্রভাব এ রাজ্যে পড়েনি। তবে ২০২৬-এ একাধিক কেন্দ্রে উল্লেখযোগ্য ফল করেছে বিজেপি।






