Beldanga Election Result 2026 LIVE: বেলডাঙায় বিজয়ী ভরত কুমার! – Bengali News | Beldanga Election Results 2026 LIVE Counting and Updates in Bengali on West Bengal Assembly poll MLA winner party TMC BJP CPIM Congress latest news today
শেষপর্যন্ত কে জিতবেন বেলডাঙায়?Image Credit: TV9 Bangla
বিকেল ৪টে : জয়ী বিজেপির ভরত কুুমার ঝাওয়ার।
বেলডাঙা: মুর্শিদাবাদ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র হল বেলডাঙা। এটি বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এবং ২০২১ সালের তথ্য অনুযায়ী, এখানে মোট ভোটারের সংখ্যা প্রায় ২ লক্ষ ৫২ হাজার ৯৪৪ জন।
ভারতের নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণ অনুযায়ী, ৭১ নম্বর এই বিধানসভা কেন্দ্রটি বেলডাঙা পৌরসভা এবং বেলডাঙা-১ ও বহরমপুর ব্লকের বেশ কিছু গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। বেলডাঙা বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ইতিহাস বেশ বৈচিত্র্যময়। ১৯৫১ সালে স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে এখান থেকে জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেসের পরিমল ঘোষ। পরবর্তী কয়েক দশকে এই আসনটি মূলত কংগ্রেস এবং আরএসপি-র মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্র হয়ে ওঠে। দীর্ঘ সময় ধরে আরএসপি-র তিমিরবরণ ভাদুড়ি এবং কংগ্রেসের নুরুল ইসলাম চৌধুরী এই কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন। ২০১১ এবং ২০১৬ সালের নির্বাচনে কংগ্রেসের শেখ সফিউজ্জামান জয়ী হয়ে নিজের আধিপত্য বজায় রাখেন।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে এক বড় রাজনৈতিক পরিবর্তন দেখা যায়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাসানুজ্জামান শেখ ৫৩ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী সুমিত ঘোষকে পরাজিত করে এই আসনে প্রথমবারের মতো ঘাসফুল শিবিরের জয় নিশ্চিত করেন। বর্তমানে হাসানুজ্জামান শেখ এই কেন্দ্রের বিধায়ক।
বেলডাঙায় প্রার্থী কারা?
তৃণমূল-রবিউল আলম চৌধুরী
কংগ্রেস-মহম্মদ শাহারুদ্দিন শেখ
বিজেপি- ভরত কুমার ঝাওয়ার