রুদ্ধশ্বাস লড়াই! নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু, ভবানীপুরে লিড মমতার - 24 Ghanta Bangla News
Home

রুদ্ধশ্বাস লড়াই! নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু, ভবানীপুরে লিড মমতার

Spread the love

কলকাতা: ভোট গণনার শুরুতেই পোস্টাল ব্যালটের প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে বাংলার দুই হাই-প্রোফাইল কেন্দ্রের ফলাফল দুই দিকে মোড় নিচ্ছে। হাই-ভোল্টেজ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালট গণনায় বর্তমানে এগিয়ে …

কলকাতা: ভোট গণনার শুরুতেই পোস্টাল ব্যালটের প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে বাংলার দুই হাই-প্রোফাইল কেন্দ্রের ফলাফল দুই দিকে মোড় নিচ্ছে। হাই-ভোল্টেজ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালট গণনায় বর্তমানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এই কেন্দ্রে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের পবিত্র কর বর্তমানে কিছুটা পিছিয়ে রয়েছেন। (Nandigram Bhabanipur Election Results)

অন্যদিকে, ভবানীপুর কেন্দ্রে নিজের গড় ধরে রেখেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, সেখানে তিনি লিড করছেন। উল্লেখ্য, এই কেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী বর্তমানে মমতার থেকে পিছিয়ে রয়েছেন।

গণনা সবে শুরু হয়েছে এবং পোস্টাল ব্যালটের পর ইভিএম কাউন্টিং শুরু হলে এই চিত্র বদলাতে পারে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *