ডিজিটাল স্ক্যাম হলে কী করবেন? কী ভাবে রিপোর্ট করবেন? । Ei Samay
এই ধরনের সাইবার জালিয়াতি রুখতে ভারত সরকারের অফিসিয়াল পোর্টাল National Cyber Crime Reporting Portal (cybercrime.gov.in) রয়েছে, যেখানে সাধারণ নাগরিকরা যে কোনও ধরনের সাইবার অপরাধ রিপোর্ট করতে পারবেন।
এই পোর্টালটি Ministry of Home Affairs-এর অধীনে পরিচালিত হয় এবং এর মাধ্যমে অনলাইন আর্থিক প্রতারণা, ডেটা চুরি, সাইবার স্টকিং, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার, ডিজিটাল স্ক্যাম-সহ নানা ধরনের সাইবার অপরাধের অভিযোগ জানানো যায়।