টানা পাঁচটি মাস্টার্স জিতে ইতিহাস গড়লেন জানিক সিনার - 24 Ghanta Bangla News
Home

টানা পাঁচটি মাস্টার্স জিতে ইতিহাস গড়লেন জানিক সিনার

Spread the love

মাদ্রিদ ওপেনে দাপুটে জয় জানিক সিনারের। টানা পাঁচটি মাস্টার্স জিতে ইতিহাস গড়লেন, ফরাসি ওপেনের আগে ফর্মে তুঙ্গে বিশ্ব নম্বর এক।

Kolkata, May 4: ফরাসি ওপেনের আগে স্বপ্নের ছন্দে জানিক সিনার। মাদ্রিদ ওপেনে আলেকজান্ডার জেরেভকে হারিয়ে এক মরসুমে টানা পঞ্চম জয় ছিনিয়ে নিলেন বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস খেলোয়াড় সিনার। আর এর পাশাপাশি গড়লেন নতুন ইতিহাস।

মাদ্রিদ ওপেনের ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা সিনার, জার্মানির আলেকজান্ডার জেরেভকে মাত্র ৫৭ মিনিটে ৬-১, ৬-২ সেটে উড়িয়ে দিয়ে খেতাব অর্জন করেন। এর সঙ্গে সঙ্গে এক মরসুমে টানা পঞ্চম মাস্টার্স শিরোপা জিতে নতুন মাইলফলক স্পর্শ করলেন। টেনিস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচটি মাস্টার্স শিরোপা জয়ী ২৪ বছরের এই ইতালীয় তারকা।

এর আগে এক ক্যালেন্ডারে সিনার প্যারিস ওপেন, ইন্ডিয়ান ওয়েলস, মায়ামি ওপেন, মন্টে কার্লো জিতেছিলেন। এখন জিতলেন মাদ্রিদ ওপেনে। এই নিয়ে টানা মোট পাঁচটি খেতাব জয় করলেন টেনিসের এই মহাতারকা।

জানিক সিনার গত ৪৭টি ম্যাচের মধ্যে ৪৫টিতেই জয়ী হয়ে নিজের আত্মবিশ্বাস তুঙ্গে রেখেছেন। মাত্র ২৪ বছর ২৫৬ দিন বয়সেই তিনি নয়টি ভিন্ন এটিপি মাস্টার্স টুর্নামেন্টেরই ফাইনালে পৌঁছানোর কৃতিত্ব অর্জন করেছেন, যা আগে নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল এবং রজার ফেডেরার অধীনে ছিল।

আগামী সপ্তাহে রোম মাস্টার্স। এই খেতাবটি জিততে পারলে জানিক নোভাক জকোভিচের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের নয়টি ভিন্ন মাস্টার্স খেতাব জেতার নজির গড়বেন।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *