জয়ের আনন্দে সিঙ্গুরে ঝালমুড়ি খাচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকরা
দলের জেতার আনন্দে ঝালমুড়ি ভাগ করে খেলেন সিঙ্গুরের বিজেপি কর্মী-সমর্থকরা। রাজ্য জুড়ে গেরুয়া ঝড়। সেই ঝড়ে লন্ডভন্ড ঘাসফুল শিবির। তৃণমূলের শক্ত ঘাঁটি হুগলিতে বিজেপির জয় জয়কার। রাজ্যের বিদায়ী মন্ত্রী বেচারাম মান্নাকে হারিয়ে জয়ের পথে বিজেপির প্রার্থী অরূপকুমার দাস। বিজেপির এক কর্মী বলেন, ‘বাঙালির ঐতিহ্য ঝালমুড়ি, তাই বানিয়ে খাচ্ছি।’