West Bengal Election 2026 LIVE Counting and Results: কাউন্টডাউন শুরু, বাংলার মসনদে কে? - Bengali News | West Bengal, Tamil Nadu, Kerala, Assam, Puducherry Assembly Election 2026 Live Counting and Results Updates - 24 Ghanta Bangla News
Home

West Bengal Election 2026 LIVE Counting and Results: কাউন্টডাউন শুরু, বাংলার মসনদে কে? – Bengali News | West Bengal, Tamil Nadu, Kerala, Assam, Puducherry Assembly Election 2026 Live Counting and Results Updates

Spread the love

ফল প্রকাশের কাউন্টডাউন শুরুImage Credit: TV9 Bangla

ভোট ঘোষণার পর কেটেছে দেড় মাস। এসআইআর তরজা, ট্রাইব্যুনালের টানপোড়েন পেরিয়ে দুই দফার ভোট শেষ হয়েছে বঙ্গে। ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিয়ে রেকর্ড গড়েছেন দুই দফাতেই। ২০২৬-এর হাইভোল্টেজ ভোট-পর্বে উঠে এসেছে একাধিক ইস্যু। সেই সব ইস্যুই কি নির্ধারণ করে দেবে নবান্নের দফতরে এবার কে বসবে?

নজর থাকছে রাজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে। ভোট ময়দানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরীর মতো প্রার্থীরা। রয়েছেন বামেদের তরুণ মুখ মীনাক্ষি মুখোপাধ্যায়, দীপ্সিতা ধররা। ভবানীপুর থেকে নন্দীগ্রাম- সব কেন্দ্র ঘিরেই উত্তেজনার পারদ তুঙ্গে।

শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, একইসঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে তামিলনাড়ু, কেরল, অসম, পুদুচেরীতেও। সারা রাজ্যের গণনা, ফলাফল সংক্রান্ত সব আপডেট একনজরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *