৪০ বছরে মা হওয়ার প্ল্যান করছেন? কী কী বিষয় মাথায় রাখা জরুরি? - 24 Ghanta Bangla News
Home

৪০ বছরে মা হওয়ার প্ল্যান করছেন? কী কী বিষয় মাথায় রাখা জরুরি?

Spread the love

Deepika Padukone
দীপিকা পাডুকোন

দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ থেকে করিনা কাপুর, ৪০ বা তার কাছাকাছি গিয়েই গর্ভধারণ করেছেন সকলে। দেরিতে মা হওয়ার রয়েছে আরও ভুরি ভুরি উদাহরণ। কেরিয়ার সামলে, নিজেকে গুছিয়ে দেরিতেই মাতৃত্বের স্বাদ নিচ্ছেন অনেকেই। বিষয়টি একদিক থেকে সুবিধার হলেও, এই ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে।

Katrina Kaif Pregnancy
ক্যাটরিনা কাইফ

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক ভাবে গর্ভধারণের সম্ভাবনা কমে যায়। ২০-এর শেষের দিকে প্রতি মাসে গর্ভধারণের সম্ভাবনা থাকে প্রায় ২০-২৫ শতাংশ। কিন্তু ৪০-এর পর তা কমে দাঁড়ায় মাত্র ৫-১০ শতাংশে। তাই দেরিতে গর্ভধারণ করার ভাবনা থাকলে প্রয়োজন সঠিক পরিকল্পনা। 

Kareena Kapoor Pregnancy
করিনা কাপুর

৪০ কোঠায় শুধু ডিম্বাণুর সংখ্যা কমে না, তার গুণগত মানও হ্রাস পায়। বয়স বাড়লে সুস্থ ক্রোমোজোমযুক্ত ডিম্বাণুর সংখ্যা কমে যায়। ফলে গর্ভপাত বা শিশুর জিনগত সমস্যার ঝুঁকি বাড়তে পারে, তাই বিশেষ যত্ন জরুরি।

Kiara Advani Pregnancy
কিয়ারা আডবাণী

আধুনিক চিকিৎসা প্রযুক্তি অনেকটাই সাহায্য করতে পারে। যেমন Preimplantation Genetic Testing (PGT), যা IVF-এর সময় ভ্রূণের জিনগত সমস্যা আগে থেকেই পরীক্ষা করে। এতে সুস্থ ভ্রূণ নির্বাচন করা সম্ভব হয় এবং সাফল্যের সম্ভাবনা বাড়ে।

Shilpa Shetty Pregnancy
শিল্পা শেট্টি

৪০-এর পর গর্ভধারণের পরিকল্পনা করলে আগে থেকেই ফার্টিলিটি টেস্ট করা উচিত। এতে সম্ভাব্য সমস্যাগুলি দ্রুত ধরা পড়ে। ওভুলেশন টেস্ট, হরমোন পরীক্ষা, আল্ট্রাসাউন্ড এবং থাইরয়েড, ডায়াবিটিস বা উচ্চ রক্তচাপের মতো রোগ নির্ণয় খুবই গুরুত্বপূর্ণ।

Neha Dhupia Pregnancy
নেহা ধুপিয়া

বয়স নিয়ন্ত্রণ করা না গেলেও জীবনযাত্রা পরিবর্তন করা সম্ভব। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টি প্রজনন স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকা জরুরি। ফোলিক অ্যাসিড গ্রহণও উপকারী।

Preity Zinta  Pregnancy
প্রীতি জিন্টা

৪০-এর পর গর্ভধারণকে সাধারণত উচ্চ ঝুঁকির মধ্যে ধরা হয়। এই সময়ে গর্ভকালীন ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ এবং প্রিম্যাচিউর ডেলিভারির সম্ভাবনা বেশি থাকে। তাই নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধান অত্যন্ত জরুরি হয়ে ওঠে।

Bipasa Basu  Pregnancy
বিপাশা বসু

এই বয়সে মা হতে চাইলে প্রিকনসেপশন কাউন্সেলিং (গর্ভধারণের আগে দম্পতির স্বাস্থ্য নিয়ে ডাক্তারের সঙ্গে পরামর্শ), নিয়মিত চেকআপ এবং জেনেটিক টেস্টিং খুব গুরুত্বপূর্ণ। এতে মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা যায়। চিকিৎসকের পরামর্শ মেনে চললে অনেক ঝুঁকি এড়ানো সম্ভব।

Aishwariya Rai  Pregnancy
ঐশ্বর্য রাই

একই সঙ্গে নিজেকে সুস্থ রাখতে একটি সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, সঠিক পুষ্টি এবং পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি ধূমপান ও অ্যালকোহল সেবন বা কোনও রকম নেশা থেকে দূরে থাকাও সমান ভাবে জরুরি।

Gauhar KHan  Pregnancy
গহর খান

একই সঙ্গে স্ট্রেস নিয়ন্ত্রণে রাখুন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, পর্যাপ্ত জল পান করুন, ক্যাফিন সীমিত রাখুন, ওজন স্বাভাবিক রাখুন, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন, হরমোনের ভারসাম্য বজায় রাখুন, সংক্রামক রোগ থেকে সাবধান থাকুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সাপ্লিমেন্ট গ্রহণ করুন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *