রাকুলের সঙ্গে বিয়ের আগে ভূমির সঙ্গে সম্পর্কে ছিলেন জ্যাকি? তুঙ্গে জল্পনা
পরবর্তীতে বিষয়টি যে নিছক গুজব, তা পরিষ্কার করেন ভূমি নিজেই। অন্যদিকে, ২০২৪ সালে রকুল প্রীতকে বিয়ে করেন জ্যাকি। বিয়ের পর থেকে দু’জনের সংসার বেশ সুখের বলেই জানা যায়।
সম্প্রতি ‘সিচুয়েশনশিপ’ মন্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়েও কথা বলেছেন। তাঁর মতে, পুরো সাক্ষাৎকার না পড়ে একটি লাইনকে আলাদা করে তুলে ধরেই বিভ্রান্তি তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘এই খবর পড়ে আমরা দু’জনেই হেসেছি। এক ঘণ্টার কথোপকথন থেকে একটি বাক্য টেনে নিয়ে তা বিকৃত করা হয়েছে। শুধু চটকদার শিরোনাম নয়, সম্পূর্ণ বিষয়টি বোঝার চেষ্টা করা উচিত।’