‘যৌন হেনস্থার শিকার হয়েছিলাম’, বিস্ফোরক স্বীকারোক্তি বিনেশ ফোগতের - 24 Ghanta Bangla News
Home

‘যৌন হেনস্থার শিকার হয়েছিলাম’, বিস্ফোরক স্বীকারোক্তি বিনেশ ফোগতের

Spread the love

কী জানিয়েছেন বিনেশ ফোগত?

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিয়োতে বিনেশ বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ভিক্টিমের পরিচয় প্রকাশ করা উচিত নয়। তাই এতদিন কিছু বলিনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে জানাতে চাই, আমিও সেই ছয়জনের মধ্যে রয়েছি, যারা অভিযোগ দায়ের করেছি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে। এখনও আমাদের সাক্ষ্যগ্রহণ চলছে।’

২০২৩ সালে দিল্লির যন্তর মন্তরে ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন একাধিক রেসলার। সেখানে সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের সঙ্গে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন বিনেশও। এরপরেই আইনি মামলা দায়ের হয় ব্রিজভূষণের বিরুদ্ধে। এখনও চলছে সেই মামলা। তার মাঝেই মুখ খুললেন বিনেশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *