গোয়ায় উদ্ধার বাঘের দেহ, শরীর থেকে উধাও দাঁত এবং নখ
পশ্চিমঘাট পর্বতমালা এলাকায়, উত্তর কর্নাটকে পাশাপাশি গোয়াতেও বাড়ছে বাঘের সংখ্যা। এই কারণে ওই এলাকায় বাঘের সংরক্ষণ করার কথা বলা হয়েছিল। কিন্তু ওই অঞ্চলে রাস্তা চওড়া করা, রেললাইন বসানো এবং অন্যান্য উন্নয়নমূলক কাজের কারণে বাঘের জীবন এবং বাসস্থান সঙ্কটের মধ্যে পড়বে বলেও আশঙ্কা করা হয়।