‘ওরা বলেছিল, তুমি পারবে না...’, নিন্দুকদের ভুল প্রমাণ করে কোন কঠিন চ্যালেঞ্জে সফল ইমন? - 24 Ghanta Bangla News
Home

‘ওরা বলেছিল, তুমি পারবে না…’, নিন্দুকদের ভুল প্রমাণ করে কোন কঠিন চ্যালেঞ্জে সফল ইমন?

Spread the love

তিনি মঞ্চে পা রাখলেই চমক। একের পর এক গানে ইমন চক্রবর্তী বার বার মন জয় করেছেন শ্রোতাদের। সোশ্যাল মিডিয়ায় তাঁর গানের নানা ঝলকও মাঝেমধ্যেই নজর কাড়ে। তবে অনেকেরই অজানা কাজের ফাঁকে সময় পেলেই সবচেয়ে বেশি শরীরচর্চা করেন ইমন। যোগব্যায়ামের মাধ্যমে তাঁর ঘাম ঝরানোর মুহূর্তও তাই অনেকের কাছেই অনুপ্রেরণার।

রবিবাসরীয় সকালে একটি ভিডিয়ো পোস্ট করেছেন ইমন। যেখানে দেখা যাচ্ছে ইমনের একেবারে অন্য রূপ। ছবি, ভিডিয়ো পোস্ট করে শিল্পী লিখেছেন, ‘ওরা বলেছিল ‘তুমি পারবে না’। আমি বলি, শুধু ‘আমিই পারব’। ইমনের ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যাবে যোগ ব্যায়ামে কতটা মজেছেন তিনি।

প্রসঙ্গত, স্বামী নীলাঞ্জনের যোগাভ্যাস দীর্ঘদিনের। তাঁর থেকেই অনুপ্রাণিত ইমন। করোনার সময় থেকেই এই ভাবেই শরীরচর্চা শুরু করেন। তবে যোগাভ্যাসকে এখন আর শুধু শরীরচর্চা বলে মনে করেন না ইমন, বরং এটা তাঁর জীবনের যাপনও। একটা সময়ে বাড়িতেই টুকটাক স্ট্রেচিং, ব্যায়াম দিয়ে শুরু করেছিলেন ইমন, কিন্তু পরবর্তীকালে প্রশিক্ষক বরুণ দেব মণ্ডলের কাছে গিয়ে যোগাভ্যাস করেন সঙ্গীতশিল্পী।

এখনও প্রতিদিন শরীরচর্চার নতুন নতুন দিক খুঁজে বের করার চেষ্টা করেন ইমন। কী ভাবে আরও পারফেক্ট করা যায়, সেই প্রয়াসও থাকে প্রতি মুহূর্তে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *