আজ সামনে শ্রীনিধি, ISL থেকে দু’জয় দূরে জবিরা - 24 Ghanta Bangla News
Home

আজ সামনে শ্রীনিধি, ISL থেকে দু’জয় দূরে জবিরা

Spread the love

এই সময়: বাকি চার ম্যাচ। দরকার দুটো জয় বা ৬ পয়েন্টের। তাহলেই এ বার ইন্ডিয়ান ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়ে পরের মরশুমে আইএসএলে খেলার যোগ্যতা অর্জন করে নেবে ডায়মন্ড হারবার এফসি। বাংলার ফুটবলের এই চতুর্থ শক্তি এখন লিগ টেবলে শীর্ষে রয়েছে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে। দ্বিতীয়, তৃতীয় স্থানে থাকা লাজং এফসি, শ্রীনিধি এফসি দাঁড়িয়ে ১৮ পয়েন্টে। অর্থাৎ তারা বাকি ৪ ম্যাচে জিতলেও ৩০ পয়েন্টের বেশি এগোচ্ছে না। সেখানে আর ৬ পয়েন্ট পেলেই ধরাছেঁায়ার বাইরে চলে যাবেন জবি জাস্টিন, লুকা মায়সেনরা।

সেই লক্ষ্যেই আজ রবিবার কল্যাণী স্টেডিয়ামে কিবু বিকুনিয়ার টিম খেলতে নামছে শ্রীনিধির বিরুদ্ধে। লিগ শুরুর প্রথম ম্যাচে হায়দরাবাদের এই টিমের কাছে হেরেছি‍ল ডায়মন্ড হারবার। তার পরে আর তারা হারেনি। আজ তিন পয়েন্ট পাওয়ার পাশাপাশি শ্রীনিধিকে হারিয়ে বদলা নেওয়ার লড়াই ধীরাজ সিংদের। এই ম্যাচ জিতলে ৮ মে কল্যাণীর মাঠে রাজস্থান এফসিকে হারালেই চ্যাম্পিয়ন হয়ে যাবে ডায়মন্ড হারবার। সেই হিসেবে আজ শ্রীনিধির বিরুদ্ধে ম্যাচটাকে সেমিফাইনাল হিসেবেই দেখছেন ডায়মন্ড হারবারের ফুটবলাররা।

টিমের মধ্যে যাতে আত্মতুষ্টি না আসে তার জন্য সতর্ক ডায়মন্ড হারবার কোচ। কিবুর কথায়, ‘ফুটবল ভীষণই অঘটনের খেলা। সব টিমই বেশ কঠিন। তাই আমাদের আরও পরিশ্রম করতে হবে। আর লক্ষ্য ঠিক রাখতে হবে খেতাব জয়ের জন্য।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *