নীল, সবুজ না কমলা— দুধের প্যাকেটের রঙের বাহার আসলে কীসের ইঙ্গিত দেয়? - 24 Ghanta Bangla News
Home

নীল, সবুজ না কমলা— দুধের প্যাকেটের রঙের বাহার আসলে কীসের ইঙ্গিত দেয়?

Spread the love

কারও বাড়িতে নীল, কারও বাড়িতে কমলা। কারও পছন্দ সবুজ, কেউ আবার লাল। পাড়ার দোকান বা গ্রসারি স্টোর থেকে রোজই দুধের প্যাকেট কেনেন। কখনও ভেবে দেখেছেন প্যাকেটের রং আলাদা কেন হয়? আসলে এগুলি গ্রাহকদের জন্য এক একটি ‘কোড’ বা সংকেত। ডেয়ারি ইন্ডাস্ট্রিতে দুধের প্যাকেটের এই রং মূলত নির্ধারণ করা হয় দুধে থাকা ফ্যাট (Fat) এবং SNF (Solid-Not-Fat)-এর পরিমাণের উপর ভিত্তি করে।

নীল প্যাকেট (টোনড মিল্ক):

Blue milk packet

মধ্যবিত্ত পরিবারে সবথেকে জনপ্রিয় এবং সর্বাধিক বিক্রিত। এতে ফ্যাটের পরিমাণ প্রায় ৩ শতাংশ। চা, কফি বা দৈনন্দিন রান্নার জন্য এই দুধ আদর্শ। নীল রং এখানে বিশুদ্ধতা এবং দুধের ঘনত্ব বোঝাতে ব্যবহার করা হয়েছে।

কমলা বা লাল প্যাকেট (ফুল ক্রিম মিল্ক):

Red and Orange milk packet

এই দু’টি রঙের প্যাকেটে সবথেকে বেশি পরিমাণে ফ্যাট (৬ শতাংশ) থাকে। শিশুদের জন্য এই দুধ আদর্শ। এ ছাড়া বাড়িতে ঘি কিংবা মিষ্টি তৈরি করতে হলেও লাল কিংবা কমলা দুধের প্যাকেট ব্যবহার করা যায়।

সবুজ প্যাকেট (ডবল টোনড বা স্ট্যান্ডার্ডাইজড মিল্ক):

Green milk packet

ডবল টোনড দুধের জন্য সবুজ প্যাকেট ব্যবহার করা হয়। এতে ফ্যাটের পরিমাণ থাকে মাত্র ১.৫ শতাংশ। যাঁরা ওজন কমাতে চান বা হার্টের সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য সবুজ প্যাকেটটিই সেরা।

কার জন্য কোনটি?

Different types of milk packets

শিশু এবং বয়স্কদের জন্য নীল এবং সবুজ রঙের প্যাকেটের দুধ ভালো। বাড়ন্ত বাচ্চাদের জন্য বেছে নিতে পারেন লাল বা কমলা রঙের প্যাকেট। তবে কেনার আগে পুষ্টিবিদদের সঙ্গে আলোচনা করে নেওয়াই ভালো।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *