কোয়ার্টার ফাইনালে একপেশে জয়, টমাস কাপের সেমিফাইনালে ভারত - 24 Ghanta Bangla News
Home

কোয়ার্টার ফাইনালে একপেশে জয়, টমাস কাপের সেমিফাইনালে ভারত

Spread the love

লক্ষ্য সেন, সাত্বিক-চিরাগ ও আয়ুশ শেট্টির দাপটে ৩-০ জয় ভারতের। কোয়ার্টার ফাইনাল একতরফা জিতে সেমিফাইনালে আত্মবিশ্বাস তুঙ্গে শাটলারদের।

Kolkata, May 2: টমাস কাপের কোয়ার্টার ফাইনালে একচ্ছত্র আধিপত্য ভারতের। প্রথম থেকে শেষ পর্যন্ত দাপট বজায় রেখে সেমিফাইনালে পৌঁছল ভারত। কোয়ার্টার ফাইনালে ৩-০ ব্যবধানে চিনা তাইপেকে হারিয়ে এই জয় হাসিল করেছে লক্ষ্য সেনরা।

ডেনমার্কের হর্সেনসে টমাস কাপ ২০২৬-এর আসর বসেছে। মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল ছিল সম্পূর্ণ ভারতের দখলে। পরপর তিনটি ম্যাচেই চিনা তাইপেকে হারিয়ে সেমিফাইনালের রাস্তা তৈরি করেছে ভারতের শাটলাররা।

আরও পড়ুন: আইএসএল রেফারিং বিতর্কে মুখ খুললেন প্রাঞ্জল, বাংলার সংকট নিয়ে বিস্ফোরক মন্তব্য

এদিন প্রথম ম্যাচে সিঙ্গলসে নামেন ভারতের লক্ষ্য সেন এবং চিনের চৌ তিয়েন চেন। জয়টা সহজ ছিল না। বেশ খানিকটা চাপ সামলে চৌ তিয়েন চেন-কে হারান লক্ষ্য সেন। ১৮-২১, ২২-২০, ২১-১৭ ব্যবধানে জয়ী হয়ে ভারতকে ১-০ লিড এনে দেন তিনি।

আরও পড়ুন: ফাস্ট বোলার গড়ার বড় উদ্যোগ ! প্রজেক্ট ‘গতিতে’ গতি পাবে বাংলার ক্রিকেট?

এরপর দ্বিতীয় ম্যাচে ডবলসে মুখোমুখি হয় সাত্বিক-চিরাগ এবং চিউ-ওয়াং। ডাবলসে সাত্বিকসাইরাজ র‍্যাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি ২৩-২১, ১৯-২১, ২১-১২ ব্যবধানে চিউ-ওয়াং-এর বিরুদ্ধে জয় পান। এবার ভারত এগিয়ে যায় ২-০ ব্যবধানে।

তৃতীয় এবং শেষ ম্যাচ আয়ুশ শেট্টি বনাম লিন চুন-ই। ২০ বছর বয়সী আয়ুশ শেট্টি স্ট্রেট গেমে ২১-১৬, ২১-১৭ ব্যবধানে লিন চুন-ইকে হারায়। এর সঙ্গেই ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়।

সেমিফাইনালে প্রতিপক্ষ ফ্রান্স বা জাপান। কোয়ার্টার ফাইনালে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে ভারতের শাটলারদের। সেমিফাইনালে জিততে পারলেই ভারত উঠে যাবে ফাইনালে এবং ভারতের কাছে সুযোগ থাকবে খেতাব জয়ের। এখন দেখার এই ধারাবাহিকতা বজায় রেখেই সেমিফাইনাল জিততে পারে কি না ভারতের শাটলাররা।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *