SRH-এর বিরুদ্ধে অভিষেক হবে পাথিরানার? ইঙ্গিত দিলেন KKR কোচ
SRH-এর বিরুদ্ধে পাথিরানার রেকর্ড
সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলেছেন পাথিরানা। ২২ গড়ে নিয়েছেন তিনটি উইকেট। শুধু তাই নয়, হেনরিখ ক্লাসেনকে IPL-এ তিনবার আউট করার রেকর্ডও রয়েছে পাথিরানার। তাই পাথিরানাকে খেলানো নিয়ে ভাবছে KKR টিম ম্যানেজমেন্ট, এমনটাই জানালেন সাউদি।
তিনি বলেন, ‘বিদেশি প্লেয়ারদের প্রথম একাদশে রাখার ক্ষেত্রে অনেক বিষয় মাথায় রাখতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের ভারসাম্য বজায় রাখা। তাই নতুন কোনও বিদেশিকে সুযোগ দিতে গেলেও পরিস্থিতি ও বিপক্ষ বিচার করেই দিতে হয়। তাই রবিবারই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
এখন দেখার ফর্মে থাকা SRH-এর বিরুদ্ধেই KKR-এর জার্সিতে পাথিরানার অভিষেক ঘটে কি না।