৪ তারিখের পরে দেখে নেওয়ার হুমকি, পোস্টার পড়ল তৃণমূল কর্মীর বাড়িতে - 24 Ghanta Bangla News
Home

৪ তারিখের পরে দেখে নেওয়ার হুমকি, পোস্টার পড়ল তৃণমূল কর্মীর বাড়িতে

Spread the love

ভোট মিটতেই চাপা উত্তেজনা পূর্ব বর্ধমানের মেমারিতে। তৃণমূল কর্মীর বাড়ির দেওয়ালে হুমকি পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে চাঞ্চল্য। শুক্রবার রাতে তৃণমূল কর্মীর বাড়িতে কেউ বা কারা এসে এই পোস্টার সাঁটিয়ে দিয়ে যায় বলে অভিযোগ। সাদা কাগজে লাল কালিতে কুৎসিত ভাষায় আক্রমণ করা হয়েছে। ৪ মে ফল প্রকাশের পরে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে সেখানে। বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে সমীর চক্রবর্তী নামে ওই তৃণমূল কর্মী জানান, এ সব দলীয় কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা। পাল্টা বিজেপির দাবি, এর সঙ্গে তাদের কোনও যোগ নেই। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *