মাওবাদীদের পুঁতে রাখা IED নিষ্ক্রিয় করতে গিয়ে মৃত্যু চার জওয়ানের
পুলিশ সূত্রে খবর, নারায়ণপুর এবং কাঁকের জেলার সীমান্তে প্রচুর পরিমাণে বিস্ফোরক পুঁতে রেখেছিল মাওবাদীরা (Maoist)। সেগুলি উদ্ধার করতেই অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ বিস্ফোরক। তবে এই বিস্ফোরক উদ্ধার করার সময়েই ঘটেছে দুর্ঘটনা। পুঁতে রাখা IED তোলার সময়েই মৃত্যু হয়েছে চার জওয়ানের।মৃতরা সকলেই পুলিশের ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড-এর সদস্য। মৃতদের মধ্যে একজন ইন্সপেক্টর এবং তিন জন কনস্টেবল।