ফের বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম
ফের বাড়ল ১৯ কেজির বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। বৃহস্পতিবার মধ্যরাত থেকে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম একলাফে ৯৯৪ টাকা বেড়ে হয়েছে ৩,২০২ টাকা। ইরান যুদ্ধ শুরু হতেই বাণিজ্যিক রান্নার গ্যাস সরবরাহে রাশ টানে কেন্দ্র। পরে ধাপে ধাপে তা শিথিল করলেও ৬ মার্চ বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডারপিছু ১১৪.৫০ টাকা এবং ৩১ মার্চ ফের ২১৮ টাকা বাড়ানো হয়। জোগান সমস্যা ও দাম বাড়ায় বহু ছোট হোটেল এবং রেস্তোরাঁকে ব্যবসা গোটাতে হয়েছে। দাম ফের বাড়ায় হোটেল-রেস্তোরাঁগুলির সমস্যা বাড়তে চলেছে—এমনটাই দাবি হোটেল মালিকদের সংগঠনের।