IPL-এর জন্যই কপাল পুড়ল নিউ জ়িল্যান্ডের, কী ক্ষতি হলো কিউয়িদের? - 24 Ghanta Bangla News
Home

IPL-এর জন্যই কপাল পুড়ল নিউ জ়িল্যান্ডের, কী ক্ষতি হলো কিউয়িদের?

Spread the love

গুরুতর চোটে এক মাসের জন্য বাইরে

নিউ জ়িল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, স্যান্টনারের কাঁধে গ্রিট- থ্রি চোট ধরা পড়েছে, যা গুরুতর। পরীক্ষা করার পরই এই বিষয়টি নিশ্চিত হয়েছে। বোর্ড পরিষ্কার জানিয়ে দেয়, ‘মিচেল স্যান্টনার অন্তত এক মাস মাঠের বাইরে থাকবেন। এই কারণে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁকে পাওয়া যাবে না। পরের ম্যাচগুলিতে তার খেলার বিষয়টি পরে দেখা হবে।’ এর পাশাপাশি, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য দল খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।

IPL-এ চোট, বড় ম্যাচগুলোতে অনুপস্থিত

IPL-এ মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হয়ে খেলতে গিয়েই এই চোট পান স্যান্টনার। চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ডাইভ দিয়ে ক্যাচ নিতে গিয়ে কাঁধে চোট লাগে তাঁর। এই চোটের কারণে তিনি এই মরশুমের IPL- এর বাকি ম্যাচগুলো থেকেও ছিটকে গিয়েছেন। ফলে তাঁর অনুপস্থিতি শুধু জাতীয় দল নয়, ফ্র্যাঞ্চাইজ়ির কাছেও বড় ধাক্কা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *