Howrah Fire: ভয়াবহ আগুন, পুড়ে ছাই রাখির গোডাউন - Bengali News | Fire Breaks out at godown in Howrah - 24 Ghanta Bangla News
Home

Howrah Fire: ভয়াবহ আগুন, পুড়ে ছাই রাখির গোডাউন – Bengali News | Fire Breaks out at godown in Howrah

Spread the love

ভয়াবহ আগুন (Fire in Howrah)। আজ ভোর রাতে হাওড়া জে এন মুখার্জী রোডে ঘুসুড়িতে একটি গোডাউনে (Rakhi Godown Fire) আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫ টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, গোডাউনটি রাখির। প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পুরো গোডাউনটি আগুনে পুড়ে গিয়েছে। আগুন নেভাতে দমকল কর্মীদের গোডাউনের শাটার ভাঙতে হয়। সামনে গঙ্গা থাকায় সেখান থেকেই জল তুলে আগুন নেভানোর কাজ চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *