Donald Trump Nobel Peace Prize: অপূর্ণ সাধ পূরণ হবে এবার? নোবেল শান্তি পুরস্কার জুটতে পারে ট্রাম্পের কপালে! – Bengali News | US President Donald Trump’s Long Time Wish May Get Fulfilled, He Likely to Get Nominated for Nobel Peace Prize
নোবেল শান্তি পুরস্কার পাবেন ট্রাম্প?Image Credit: PTI
ওয়াশিংটন: অবশেষে হয়তো স্বপ্নপূরণ হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump)। নোবেল পুরস্কার (Nobel Prize) পাওয়ার যে অপূর্ণ আশা নিয়ে তিনি এতদিন ঘুরছেন, তা এবার হয়তো সত্যি পূরণ হবে। রয়টার্স সূত্রে খবর, এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের (Nobel Peace Prize) জন্য মনোনীত হতে পারে।
রয়টার্স সূত্রে খবর, দীর্ঘ সময় ধরে দাবি জানানোর পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হতে পারে। ইতিমধ্যেই কম্বোডিয়া, ইজরায়েল, পাকিস্তান তাঁর নাম মনোনয়ন করেছে। ট্রাম্প নিজেও ক্রমাগত দাবি করেন যে ১০ মাসে তিনি ১১টি যুদ্ধ থামিয়েছেন।
জানা গিয়েছে, নরওয়ে নোবেল কমিটির কাছে মোট ২৮৭টি মনোনয়ন জমা পড়েছে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য। সম্পূর্ণ তালিকা কনফিডেন্সিয়াল থাকলেও, বেশ কয়েকটি নাম সামনে এসেছে যারা এবারের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি, পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ, মলডোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু, মার্কিন সেনেটর লিসা মুরকোস্কি।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত দাবি করেছেন যে একাধিক দেশের মধ্য়ে যুদ্ধ থামিয়েছেন তিনি। নোবেল শান্তি পুরস্কার তাঁরই প্রাপ্য। গতবার নোবেল পুরস্কার না পাওয়ায় ক্ষুণ্ণও হন ট্রাম্প। এদিকে, গতবারের নোবেলজয়ী ভেনেজ়ুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো নিজের নোবেল পুরস্কার ট্রাম্পকে দিয়ে দিতে চেয়েছিলেন। তবে নোবেল কমিটি সাফ জানায়, এভাবে নোবেল হস্তান্তর করা যায় না।