ভারতের জঙ্গলে ‘ব্লু বিউটি’র খোঁজ! ‘পিকক ট্যারান্টুলা’ রক্ষায় নয়া উদ্যোগ অন্ধ্রপ্রদেশ সরকারের
শ্রীশৈলমের অরণ্যে বিশেষ ‘সার্ভে অপারেশন’
অন্ধ্রপ্রদেশ সরকার এবং ‘ইস্টার্ন ঘাটস ওয়াইল্ডলাইফ সোসাইটি’ এখন শ্রীশৈলম টাইগার রিজ়ার্ভের (NSTR) দুর্গম এলাকায় সার্ভে চালাচ্ছে। । শুধু খুঁজে বের করা নয়, ড্রোন এবং অত্যাধুনিক ট্র্যাকিংয়ের মাধ্যমে দেখা হচ্ছে ঠিক কতগুলি মাকড়সা বেঁচে আছে এবং ঠিক কোন ধরণের গাছে তারা থাকতে ভালোবাসে। লক্ষ্য একটাই—যাতে চোরাচালানকারীরা এদের নাগাল না পায়। অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ জানিয়েছেন যে, ‘পরিবেশ রক্ষা মানে শুধু বড় বড় পশু বাঁচানো নয়, বরং বাস্তুতন্ত্রের ছোট ছোট এবং অনন্য প্রাণীদেরও আগলে রাখা।’