চাঁদিফাটা রোদে স্কুল কেন? ‘আমি যখন প্রধানমন্ত্রী হব...’, কিশোরের মন্তব্য ভাইরাল - 24 Ghanta Bangla News
Home

চাঁদিফাটা রোদে স্কুল কেন? ‘আমি যখন প্রধানমন্ত্রী হব…’, কিশোরের মন্তব্য ভাইরাল

Spread the love

বড়দের বুদ্ধি-বিবেচনার উপরে খুব একটা আস্থা নেই তার। ডান হাতের তর্জনীটা আকাশের দিকে উঁচিয়ে সে বলছে, ‘৪২ ডিগ্রি গরম, চাঁদিফাটা রোদ, ঘেমে-নেয়ে আমরা বাচ্চারা রোজ স্কুলে যাচ্ছি।’ থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে কপালের ঘামটা মুছে নেয় সে। তার পরে বিরক্তির সঙ্গে বলে ওঠে, ‘আরে ইয়ার, আমাদের উপর তো একটু দয়া করো। আমাদের শরীর খারাপ হয়ে যাবে।’ কথা বলতে বলতেই ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে রাখে। তার পরে ঠোঁট ফুলিয়ে বলে ওঠে, ‘আমি যখন প্রধানমন্ত্রী হব না, গরমের মধ্যে স্কুলে যাওয়া ব্যান করে দেবো।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *