‘কী ভাবে বাঁচব সত্যিই জানতাম না...’, ধর্মেন্দ্রকে ছাড়া কেমন আছেন হেমা? অভিনেত্রী বললেন... - 24 Ghanta Bangla News
Home

‘কী ভাবে বাঁচব সত্যিই জানতাম না…’, ধর্মেন্দ্রকে ছাড়া কেমন আছেন হেমা? অভিনেত্রী বললেন…

Spread the love

কেটে গিয়েছে প্রায় ৬ মাস সময়। তবু একঝাঁক স্মৃতি এখনও প্রতি মুহূর্তে গ্রাস করছে তাঁকে। ধর্মেন্দ্রকে নিয়ে ফের আবেগপ্রবণ অভিনেত্রী হেমা মালিনী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োয় অভিনেত্রী তুলে ধরেছেন তাঁর অনুভূতি। এখনও অভিনেতাকে কতটা মিস করেন তিনি? কতটা শূন্য তাঁর হৃদয়? ধর্মেন্দ্রর কথায় চোখে জল হেমার।

২০২৫ সালের নভেম্বরে প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র। তাঁর মৃত্যুর পর থেকে পরিবারের যে কোনও সদস্যই যখনই কোনও অনুষ্ঠানে গিয়েছেন, প্রতি কথাতেই উঠে এসেছে ধর্মেন্দ্রর প্রসঙ্গ। কখনও হেমা মালিনী, কখনও দুই ছেলে সানি, ববি বা দুই কন্যা করেছেন স্মৃতিচারণা। ভক্তদের হৃদয়েও তৈরি হয়েছে গভীর শূন্যতা। যারা অভিনেতাকে আজীবন তাঁর চলচ্চিত্রর মধ্যে দিয়ে মনে রাখতে চান।

সম্প্রতি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় মুম্বইয়ের ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট কর্তৃক আয়োজিত, ‘লেন্স অ্যান্ড লিগ্যাসি: বলিউড ইন ফোকাস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হেমা মালিনী। যেখানে ‘ড্রিম গার্ল’-খ্যাত অভিনেত্রী হেমা মালিনীকে বলতে শোনা গিয়েছে, ‘তাঁর জীবনযাত্রা ছিল আবেগ, নিষ্ঠা এবং দর্শকদের প্রতি অপরিসীম ভালোবাসায় পরিপূর্ণ। তিনি সবসময় বলতেন যে সিনেমা হলো হৃদয়ের সঙ্গে সংযোগ স্থাপনের একটি মাধ্যম। চলচ্চিত্র এবং ক্যামেরার প্রতি তাঁর গভীর ভালোবাসা ছিল বরাবর। ধর্মেন্দ্রর জীবনসঙ্গী হিসেবে আমি দেখেছি তিনি কতটা আবেগপ্রবণ মানুষ ছিলেন। তাঁর আন্তরিকতা ও ভদ্র ব্যবহারের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছেন।’

অভিনেত্রী আরও বলেন, ‘অভিনেতা, বন্ধু এবং বাবা হিসেবে তিনি বহু মানুষকে অনুপ্রাণিত করেছেন। তিনি এতটাই বড় মনের মানুষ ছিলেন এবং তাঁর সান্নিধ্যে থাকতে পেরে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। ভীষণ মিস করি মানুষটাকে। তাঁকে ছাড়া আমি কী ভাবে বাঁচব তা সত্যিই জানতাম না, কিন্তু এখন তো পরিস্থিতি একেবারেই অন্য।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *