পাঁচ মাসের খুদেকে নিয়েই দিন কাটছে বলিউড কাপল ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের। গত বছর নভেম্বরে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। তার পর থেকেই কাজে বিরতি নিয়েছেন। বাবা ভিকি শুটিংয়ের ব্যস্ততা সামলেই ছেলের জন্য রাত জাগছেন। চোখে-মুখে তার ছাপ পড়েছে ভালোই। বুধবার ভিকি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ক্যাটরিনার ব্র্যান্ডের একটি প্রসাধনী নিয়ে মজার একটি ছবি পোস্ট করেন। […]