স্ট্রংরুম নিয়ে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের, নিজেই পৌঁছচ্ছেন মমতা
Big Breaking: ভোটের পরে গণনার আগেই উত্তাল রাজ্য রাজনীতি। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গণনাকেন্দ্রের সামনে বসে রয়েছেন শশী পাঁজা, কুণাল ঘোষ। সূত্রের খবর, এ দিন রাতেই সেখানে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমে ইভিএম রাখা হয়েছে। তৃণমূলের অভিযোগ, এ দিন বিকেল তিনটে পর্যন্ত স্ট্রংরুমের সামনে দলের কর্মী-সমর্থকেরা ছিলেন। পরে তাঁদের সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ওই খবর পাওয়া মাত্র ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে পৌঁছে যান শশী পাঁজা এবং তৃণমূলের এক প্রার্থী। লাইভ স্ট্রিমিংয়ে দেখা গিয়েছে স্ট্রং রুমের ভিতরে কাজ হচ্ছে, অভিযোগ তৃণমূল নেতৃত্বের।
সূত্রের খবর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমে সামনে পৌঁছচ্ছেন মমতা। এ দিনই মমতা বার্তা দিয়েছিলেন স্ট্রংরুম থেকে গণনাকেন্দ্রে ইভিএম নিয়ে যাওয়ার সময়ে কারচুপি হতে পারে। তিনি নিজেই স্ট্রংরুম পাহারা দেবেন বলে জানিয়েছিলেন।