April 2026 - Page 242 of 244 - 24 Ghanta Bangla News
Home

Shreyas Iyer : চোটের পর এবার আর্থিক জরিমানাও, প্রথম ম্যাচেই বিপাকে শ্রেয়স!

কলকাতা : গতকালই নিজেদের প্রথম ম্যাচ জিতে আইপিএল যাত্রা শুরু করেছে পাঞ্জাব কিংস। নিউ চণ্ডীগড়ে থ্রিলারে তারা হারিয়েছে গুজরাট টাইটান্সকে। দুর্দান্ত খেলেছেন ২২ বছরের কুপার কনোলি। ৪৪ বলে ৭২ রানে অপরাজিত ছিলেন তিনি। এরমধ্যেই পাঞ্জাব শিবিরে বয়ে এল দুঃসংবাদ। একই ভুলের পুনরাবৃত্তি করলেন অধিনায়ক। চলতি আইপিএলে মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেলেন পাঞ্জাব অধিনায়ক। আর্থিক জরিমানা […]

Home

CEO দফতরের বাইরে ফর্ম ৬ নিয়ে তৃণমূল-বিজেপি তুলকালাম! এবার ফুটেজ দেখে শনাক্ত করে মামলা রুজু পুলিশের

কলকাতা: CEO দফতরের বাইরে অশান্তির ঘটনায় এবার মামলা রুজু হল। হেয়ারস্ট্রিট থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে মামলা রুজু। পুলিশ সূত্রে খবর, রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সময় কাদের কাদের উপস্থিতি ছিল, তাঁদের কী ভূমিকা ছিল, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার দুপুর এবং রাতের ঘটনার পর নতুন করে CEO দফতরের বাইরে ১৬৩ […]

Home

‘ইয়ে হারাম হ্যায়…’, পরিচালকের কাছ থেকে কোন জিনিসটা নিতে চাননি শাহরুখ?

বলিউড বাদশার পর্দার হিরো ইমেজ তো সবারই চেনা, কিন্তু বাস্তব জীবনেও যে তিনি অনেকের কাছে দেবদূত, তা আরও একবার প্রমাণিত হল। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রয়াত পরিচালক রবি চোপড়ার স্ত্রী তথা প্রযোজক রেনু চোপড়া জানিয়েছেন, কীভাবে তাঁর চরম আর্থিক সংকটের দিনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন শাহরুখ খান। নিজের ছেলের প্রথম সিনেমা তৈরির পথে শাহরুখের নিঃস্বার্থ সাহায্যের কথা […]

Home

PM Modi Meeting: ফের জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী মোদী, বড় কোনও সিদ্ধান্ত নেবেন?

নয়া দিল্লি: এক মাস পার হয়ে গিয়েছে। যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে যাচ্ছে। এই আবহেই আবার জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠকে বসছেন। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি। গত ২২ মার্চ নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। আর ফের ক্যাবিনেট […]

Home

‘প্রিয়াঙ্কার হাত দু’টো বাঁধা, বলল নাকটা চুলকে দাও’, রাহুলের পুরোনো ভিডিয়ো ভাইরাল

বাংলা ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মৃত্যু হল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রাহুলের মৃত্যু শোক যেমন কাটিয়ে উঠতে পারেনি তাঁর পরিবার, স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, তেমনই টলিপাড়ায় তাঁর সহকর্মীদের কপালে চিন্তার ভাঁজ। বিভিন্ন শুটিং ফ্লোরে কাজের ফাঁকে উঠে আসছে রাহুলের মৃত্যু প্রসঙ্গ। এর মধ্যে রাহুলের দেওয়া বিভিন্ন সাক্ষাত্‍কারের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। রাহুল-প্রিয়াঙ্কার প্রেমের শুরুটা ছিল […]

Home

Nadia: ভোটবঙ্গে ফের অস্ত্র উদ্ধার, গ্রেফতার যুবক

নদিয়া:  ভোটের আগে বাংলায় আবার অস্ত্র উদ্ধার। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পুলিশি অভিযানে আগ্নেয়াস্ত্র কার্তুজ-অস্ত্র উদ্ধার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে এক যুবককে। নদিয়ার তাহেরপুর থানা এলাকার ঘটনা। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হতেই অতি সক্রিয়তা বেড়েছে পুলিশের। দিকে দিকে চলছে নাকা চেকিং। এবার পুলিশের বড়সড় সাফল্য। নাকা চেকিং […]

Home

Oracle Mass Layoff: হঠাৎ System Lockout, ঘুম থেকে উঠেই চাকরি হারালেন Oracle-র ১২ হাজার কর্মী!

নয়া দিল্লি: নতুন অর্থবর্ষের প্রথমদিন আজ। আর প্রথমদিনেই এল দুঃসংবাদ। মার্কিন আইটি সংস্থা ‘ওরাকেল’ (Oracle) হাঁটছে কর্মী ছাঁটাইয়ের পথে। জানা গিয়েছে, বিশ্ব জুড়ে ৩০ হাজার কর্মী ছাঁটাই করেছে ওরাকেল। এর প্রভাব ভারতেও পড়ছে। ওরাকেল ভারতে প্রায় আনুমানিক ১২ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে বলেই খবর। তবে এখানেই থামছে না সংস্থা। আগামী মাসে আরও এক ধাপ […]

Home

Restaurant Kolkata: মেনুতে কাটছাঁট, খাবারের দাম বাড়বে রেস্তোরাঁগুলিতে

শিলিগুড়ি: মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব। যার জেরে এলপিজি সিলিন্ডার পেতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে। এরই মধ্যে ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল। ১ এপ্রিল থেকে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হয়েছে ১৯৫.৫০ টাকা। আর বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির জন্য এবার রেস্তোরাঁর মেনুতেও বাড়ল খরচ। এক প্রকার বাধ্য হয়েই দাম বাড়াতে হচ্ছে বলে দাবি, রেস্তোরাঁর মালিকদের। রেস্তোরাঁর মালিকদের […]

Home

Italy : বিশ্বকাপ কোয়ালিফায়ারে অঘটন, ইতিহাস গড়ল বসনিয়া-হার্জেগোভিনা!

কলকাতা : আজকের ম্যাচটা কি দেখছিলেন জর্জিও কিয়েলিনি, পাওলো মালদিনিরা ? ম্যাচ দেখতে দেখতে নিশ্চয়ই তাঁদের মনে পড়ছিল নিজেদের কথা। কোনও এক সময়ে ইতালির হয়ে বিশ্বকাপে মাঠে নামতেন মালদিনিরা। ২০১৪ বিশ্বকাপে সেই সুয়ারেজকে কিয়েলিনির কামড় কে ভুলতে পারে ? সেখান থেকে টানা ৩টি বিশ্বকাপ। ২০১৮, ২০২২, ২০২৬ – তিনটি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হল […]

Home

April Fool’s Day 2026: বন্ধু-বান্ধবকে চুটিয়ে বোকা বানাচ্ছেন? জানেন কেন ১ এপ্রিলই বোকা বানানোর দিন?

ক্যালেন্ডারের পাতায় আজ ১ এপ্রিল। ক্যালেন্ডারের এই বিশেষ দিনটি এলেই অনেকে বেজায় চাপে থাকেন, এই বুঝি কেউ বোকা বানিয়ে দিল! অফিস হোক বা বন্ধুদের আড্ডা, সারা বিশ্বে আজ শুধুই হাসি-ঠাট্টা আর প্র্যাঙ্ক। কিন্তু কখনও ভেবে দেখেছেন কি, বোকা বানানোর জন্য বছরের এই একটা দিনকেই কেন বেছে নেওয়া হল? এর নেপথ্যে কি কেবলই মজা, নাকি লুকিয়ে […]