মেদিনীপুর: স্কুল পড়ুয়াদের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যাওয়া, তারপর তাদের যৌন নির্যাতন আর ঘটনার মুহূর্তের ছবি ভিডিয়ো করে রাখা! ভয়ঙ্কর অভিযোগে গ্রেফতার এক প্রৌঢ়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুল ফেরত একাধিক নাবালিকাকে ছুটির পর চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভিতর নিয়ে যেত। […]