ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ, ভোররাতে ছড়াল আতঙ্ক
বৃহস্পতিবার ভোররাতে কেঁপে উঠল লাদাখ। সংবাদ সংস্থা সূত্রে খবর, উত্তর ভারতের পার্বত্য অঞ্চল লাদাখের লেহ এলাকায় বৃহস্পতিবার ভোররাতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) সূত্রে খবর, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। ভোর ৩টা ৫৪ মিনিট ৪৯ সেকেন্ডে দুলে ওঠে মাটি। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল লেহ অঞ্চলে, যার অক্ষাংশ ছিল প্রায় ৩৬.৭২২ উত্তর এবং দ্রাঘিমাংশ ৭৪.৪৫৬ পূর্ব। মাটির থেকে প্রায় ১৫০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। কম্পনের তীব্রতা তুলনামূলকভাবে কম হওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ালেও বড় ধরনের বিপর্যয় এড়ানো গিয়েছে। লাদাখ ছাড়া অন্য কোথাও ভূমিকম্পের কোনও প্রভাব
বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিমালয় অঞ্চলের অংশ হওয়ায় লাদাখ ভূমিকম্পপ্রবণ এলাকা। এখানে মাঝেমধ্যেই ছোট থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর আগেও একই অঞ্চলে একাধিকবার ভূমিকম্পের ঘটনা ঘটেছে, যা এই অঞ্চলের ভূতাত্ত্বিক অস্থিরতার ইঙ্গিত দেয়। প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর পরিস্থিতির উপর নজর রাখছে।